সূষম সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকায় ‘জাহেদী ফাউন্ডেশন’

সূষম সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকায় ‘জাহেদী ফাউন্ডেশন’
প্রকাশিত

মানবকল্যাণে বহুমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে জাহেদী ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, মানবিক সহায়তা ও কমিউনিটি উন্নয়ন খাতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে জাহেদী ফাউন্ডেশনের লক্ষ্য সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই সামাজিক পরিবর্তন নিশ্চিত করা। দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি সমাজ উন্নয়নে সক্রিয় রয়েছে।

শিক্ষা খাতে অগ্রাধিকার

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জাহেদী ফাউন্ডেশন স্কুল ও কলেজের অবকাঠামো নির্মাণ, শিক্ষা উপকরণ বিতরণ এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে আসছে। ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে স্কলারশিপ ও আর্থিক সহায়তা কার্যক্রমও চালু রয়েছে, যা নিম্নআয়ের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা

স্বাস্থ্য খাতে জাহেদী ফাউন্ডেশন চিকিৎসা সহায়তা, ওষুধ বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি জরুরি চিকিৎসা সহায়তার উদ্যোগও নেওয়া হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে ফাউন্ডেশন নিয়মিতভাবে খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখে।

সামাজিক অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন

সমাজ উন্নয়নের অংশ হিসেবে জাহেদী ফাউন্ডেশন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম স্থানীয় জনগণের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি কমাতেও সহায়ক হচ্ছে।

একই সঙ্গে সমাজের ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম

তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করছে জাহেদী ফাউন্ডেশন। ক্রীড়া উন্নয়ন কর্মসূচির আওতায় ফুটবল ও ক্রিকেট একাডেমির মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখছে সংগঠনটি।

এছাড়া সাংস্কৃতিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সঙ্গীত, সাহিত্য ও শিল্পচর্চার সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যা স্থানীয় সংস্কৃতি বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

ধর্মীয় ও কমিউনিটি উন্নয়ন উদ্যোগ

ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে জাহেদী ফাউন্ডেশন মসজিদ, মাদরাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নে সহায়তা প্রদান করছে। পাশাপাশি কমিউনিটি উন্নয়ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি।

সমাজে প্রভাব

সংশ্লিষ্টরা মনে করছেন, জাহেদী ফাউন্ডেশনের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজ উন্নয়নে একটি কার্যকর ভূমিকা পালন করে চলেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com