শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
প্রকাশিত

সাড়ে ৮ ঘণ্টা পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন । এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, রবিবার মধ্য রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে ঘন কুয়াশা কেটে গেলে সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com