উখিয়া-টেকনাফের গহিন পাহাড়ে যৌথবাহিনীর অভিযান

উখিয়া-টেকনাফের গহিন পাহাড়ে যৌথবাহিনীর অভিযান
প্রকাশিত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহিন পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, উখিয়া ও টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়ার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূল, ডাকাত ও মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে। দীর্ঘদিন ধরে অপহরণকারী ও ডাকাত দলের সদস্যরা নিরীহ মানুষদের সুযোগ পেলে অপহরণ করে পাহাড়ে আটকে রাখছেন। তাই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনায় পাহাড়ে পাহাড়ে সকল বাহিনীর সমন্বয়ে এই অভিযান চলছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com