দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের
প্রকাশিত

সাতক্ষীরার কালীগঞ্জে দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যার পর মা রত্না খাতুন নিজেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি রয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা।

নিহত দুই শিশু সন্তান কালিকাপুর গ্রামে হাসান শেখের শিশু পুত্র মাহির (৫) ও আরিয়ান (৯ মাস) এবং তার স্ত্রী রত্না খাতুন (৩০)।

প্রতিবেশীরা জানায়, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। একপর্যায়ে বাড়িতে সকলের অনুপস্থিতিতে অভিমান করে স্ত্রী রত্না খাতুন দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করে। বিষয়টি জানাজানি হলে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাকির হোসেন দুই পুত্রকে মৃত ঘোষণা করেন। তবে মায়ের অবস্থা আশঙ্কাজনক।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com