

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কাজী ছাইয়েদুল আলম বাবুলকে নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-২ পদমর্যাদায় তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের দিন থেকে এক বছর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে এ নিয়োগ কার্যকর হওয়ার ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।
এ ছাড়া নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রে উল্লেখ থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।