নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন
প্রকাশিত

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে আগুন লেগেছে। এতে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার বিকেল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) ফ্যাকুরিতে এই আগুন লাগে। পরে খবর পেয়ে নরসিংদী, পলাশ, মাধবদী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর বারি জানান, বিকেল ৪টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পাকের একটি দু’তলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরো ৫টি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে এই আগুনের ঘটনা তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

এদিকে আগুনের বিষয়ে জানতে প্রাণ ইন্ডাস্ট্রিযাল পার্কের ডাঙ্গা ইউনিটের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লবকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com