প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-ছেলে নিহত

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-ছেলে নিহত
প্রকাশিত: 

সিলেটের মোগলাবাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা বেগম (৩৫) নামের এক নারী। তিনি দক্ষিণ সুরমার আকিলপুর গ্রামের বাসিন্দা জুনেদ আহমদের স্ত্রী।

প্রাইভেটকারটিতে নিহত ঝর্ণা বেগমের স্বামী জুনেদ আহমদ, তাদের সন্তান সিয়াম আহমদ (১০) এবং আরও দুই সন্তান ছিলেন। দুর্ঘটনার পর তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সিয়াম।

বর্তমানে জুনেদ আহমদ ও তার অপর দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আলিফ আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।