লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জনকে আইনি সেবা

লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জনকে আইনি সেবা
প্রকাশিত

জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বরে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর অধীনে এ সরকারি আইনি সহায়তা দেওয়া হয়।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়েছে।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড অফিস, টোল ফ্রি ‘১৬৪৩০’ কল সেন্টার, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনি সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়। সম্প্রতি এ সেবার টোল ফ্রি নম্বর পরিবর্তন করে আরও সহজ করা হয়েছে। 

নতুন নম্বর ‘১৬৬৯৯’।

২০১৩ সালে লিগ্যাল এইড-এ শ্রমিক আইনি সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়। ২০১৬ সাল থেকে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বর চালু হয়। এরপর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জন আইনি পরামর্শ সেবা পেয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় হেল্পলাইন কল সেন্টার স্থাপনের আগে হটলাইনের মাধ্যমে ১৭ হাজার ৩২৮ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছিল।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com