অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

প্রবাসী কল্যাণে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা: স্মার্ট অভিবাসনে নতুন সরকারের অগ্রাধিকার

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে, "বৈদেশিক কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।"
প্রকাশিত

প্রবাসী কল্যাণে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা: স্মার্ট অভিবাসনে নতুন সরকারের অগ্রাধিকার

প্রবাসী কল্যাণে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা: স্মার্ট অভিবাসনে নতুন সরকারের অগ্রাধিকার

নতুন সরকারের পরিকল্পনা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা “সবার আগে বাংলাদেশ”। রবিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর ইস্কাটনে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বৈদেশিক কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

স্বচ্ছতা ও শ্রমবাজারের নতুন দিক উন্মোচন

সিনিয়র সচিব বলেন, “নবগঠিত সরকারের লক্ষ্য অনুযায়ী আমাদের প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বৈদেশিক কর্মসংস্থান খাতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ’ - এই স্লোগানকে ধারণ করেই আমাদের সকল নীতি ও কার্যক্রম সাজানো হচ্ছে।”

তিনি আরও জানান যে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকার নতুন ও লাভজনক শ্রমবাজার অনুসন্ধানে সমন্বিতভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট অভিবাসন’ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে প্রবাসীদের ভোগান্তি কমানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় বিশেষ অতিথি ও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মোঃ গোলাম সারওয়ার ভূঁইয়া, মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আবুল হাছানাত মোঃ হুমায়ুন কবীর, মহাপরিচালক, বিএমইটি (BMET), মোঃ সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, বোয়েসেল (BOESL)।

কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ার চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বিএমইটি (BMET), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বোয়েসেল (BOESL) এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন।

সমন্বিত প্রচেষ্টার আহ্বান

এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশ নেন এবং স্মার্ট অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন কারিগরি প্রস্তাবনা তুলে ধরেন।

সবশেষে, সিনিয়র সচিব প্রবাসীদের কল্যাণে সকল সংস্থাকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার এবং নিজেদের মধ্যে কাজের গতিশীলতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com