রমজানে ১০ লাখ নিম্ন আয়ের পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহ করবে সরকার

রমজানে ১০ লাখ নিম্ন আয়ের পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহ করবে সরকার
প্রকাশিত

রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের প্রোটিন চাহিদা পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে বাজারে দুধ, ডিম ও মাংসের ওপর প্রভাব পড়বে এবং ব্যবসায়ীরা দাম কমাতে বাধ্য হবেন। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সরকার কাজ শুরু করেছে। দেশের অন্যান্য জেলাতেও এই কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।

রমজান মাসে দুধ, ডিম, মুরগী ও গরুর মাংসের দাম বেশি থাকায় নিম্ন আয়ের মানুষরা প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য পুরো মাসব্যাপী সুলভ মূল্যে বিক্রয় হবে। বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে, ড্রেসড ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম ডজন ৯৬ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা।

রাজধানীর খামারবাড়ি, উত্তরা, আজিমপুর, মিরপুরসহ ২৫টি স্পটে এই বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এবং পুরো রমজান মাস জুড়ে চলবে।

সুলভ মূল্যে বাজারের তুলনায় কমদামে মাংস ও দুধ কিনতে পেরে সাধারণ ক্রেতারা তাদের স্বস্তি প্রকাশ করেছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com