যুবলীগ কর্মীদের তাণ্ডবে ৫০০ কলাগাছ ধ্বংস

ঈশ্বরদীতে কেটে ফেলা কলা গাছ

ঈশ্বরদীতে কেটে ফেলা কলা গাছ

প্রকাশিত: 

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন ওই এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। এসময় তার সাথে ছিলেন আরও ১০ থেকে ১৫ জন৷

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কলার আবাদ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি কেনেন ৷ পরে কৌশলে ইমরানের জমি দখলে নেয়ার চেষ্টা করে। জমি দখলে বাধা দেয়ায় জোরপূর্বক প্রকাশ্য দিবালোকে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা। এতে কৃষকের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ৷ ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com