সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার ‎

সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেফতার ‎
প্রকাশিত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিক্তিতে আমরা মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠাবো। এছাড়াও, ঢাকা ১৩ আসনের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এ মিছিলের নেতৃত্ব দেয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদেরকে গ্রেফতারে আমরা অভিযান পরিচালনা করছি।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com