দেশ

হরিণাকুণ্ডতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে শুরু হওয়া তর্ক-বিতর্কের পর মঙ্গলবার সকালে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য নিয়ে দবির মণ্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের পক্ষ এবং মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় ধর্মসভা নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। এরপর আজ সকালে সংঘর্ষ বেধে গেলে অন্তত ১০ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রউফ খান জানান, সংঘর্ষের ঘটনায় মহিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।