চট্রগ্রাম বিভাগ

“চট্টলা এক্সপ্রেস” ট্রেনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়ার কাজ চলছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় এই ঘটনা ঘটে, যা মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম ভীতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।