ঈশ্বরদীতে কেটে ফেলা কলা গাছ
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন ওই এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। এসময় তার সাথে ছিলেন আরও ১০ থেকে ১৫ জন৷
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কলার আবাদ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি কেনেন ৷ পরে কৌশলে ইমরানের জমি দখলে নেয়ার চেষ্টা করে। জমি দখলে বাধা দেয়ায় জোরপূর্বক প্রকাশ্য দিবালোকে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা। এতে কৃষকের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ৷ ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।