বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সিওও অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. কোয়ামরুল হাসান।
সম্প্রতি রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
এ অর্জনের প্রতিক্রিয়ায় কোয়ামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ স্বীকৃতি তাঁর একার নয়; বরং প্রতিদিনের কর্মপরিসরে যুক্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
এ ছাড়া প্রতিষ্ঠানের নেতৃত্ব, সহকর্মী, অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালন দক্ষতা ও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন কোয়ামরুল হাসান।