আন্তর্জাতিক

ইসরায়েল ও সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: বার্নি স্যান্ডার্স

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েল ও সৌদি আরবের চাপেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

সোমবার (২ মার্চ) স্যান্ডার্স ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইসরায়েল ও সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা চালাতে চাপ দিয়েছে।

তিনি লিখেছেন, নেতানিয়াহু গাজায় ৭২ হাজার মানুষকে হত্যা করেছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। সৌদি আরব একটি নির্মম একনায়কতান্ত্রিক রাষ্ট্র, যেখানে কোনো বিরোধী মতের স্থান নেই।

এসব নেতারাই ইরানে 'স্বাধীনতা' আনতে চায়?

কেউ কি সত্যিই এটা বিশ্বাস করে?