আন্তর্জাতিক

ইরানে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় তেহরানের বিভিন্ন জ্বালানি ডিপো ধ্বংস হয়ে ঘন ধোঁয়ায় রাজধানীর বড় অংশ ঢেকে গেছে। আগুন ছড়িয়ে পড়ার মধ্যে ইরান রোববার নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। 

তেহরান থেকে এএফপি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত সপ্তাহে হামলায় নিহত হওয়ার পর তাঁর উত্তরসূরি নির্বাচন করতে দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় পরিষদ বিশেষজ্ঞ সভা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তবে নতুন নেতার নাম এখনো প্রকাশ করা হয়নি।

এই পরিষদের সদস্য আহমদ আলামোলহোদা ইরানের মেহর সংবাদ সংস্থাকে বলেন, ‘নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে এবং নেতা নির্ধারিত হয়েছে।’

তিনি জানান, পরিষদের সচিবালয় শিগগিরই নতুন নেতার নাম ঘোষণা করবে। পরিষদের আরেক সদস্য ইঙ্গিত দিয়েছেন, নিহত নেতার ছেলে মোজতবা খামেনি এই পদে আসতে পারেন।

এদিকে ইসরাইল সতর্ক করে বলেছে, নতুন নেতা বা তাকে নির্বাচিত করা পরিষদের সদস্যদের লক্ষ্যবস্তু করতেও তারা দ্বিধা করবে না।

জ্বালানি ডিপোতে হামলা

রাতভর অভিযানে তেহরান ও আশপাশে জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়েছে। এছাড়া লেবাননের রাজধানী বৈরুত-এর একটি হোটেলেও হামলা চালানো হয়, যেখানে ইরানি কমান্ডারদের উপস্থিতির সন্দেহ ছিল।

ইরানের বিপ্লবী গার্ড ওংষধসরপ জবাড়ষঁঃরড়হধৎু এঁধৎফ ঈড়ৎঢ়ং বলেছে, তাদের কাছে এমন মজুদ রয়েছে যাতে তারা মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে।

উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি

গার্ড বাহিনীর মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেন, এখন পর্যন্ত ইরান প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে সামনে ‘উন্নত ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হতে পারে।

উপসাগরীয় দেশগুলোতে হামলা

ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে উপসাগরীয় কয়েকটি দেশও।

সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদ-এর কূটনৈতিক এলাকা লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করা হয়েছে।

কুয়েত বলেছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলা হয়েছে।

আর বাহরাইন জানিয়েছে, একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল স্থাপনায় হামলা

ইরানের জাতীয় তেলপণ্য বিতরণ কোম্পানির প্রধান জানান, তেহরান ও আশপাশে পাঁচটি তেল স্থাপনায় হামলা হয়েছে এবং এতে চারজন নিহত হয়েছেন।

রাজধানীতে জ্বালানি সরবরাহ সামযি়কভাবে বন্ধ রয়েছে বলে তেহরানের গভর্নর রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানিয়েছেন।

বাড়ছে উদ্বেগ ও হতাহতের সংখ্যা

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১,২০০ বেসামরিক মানুষ নিহত এবং প্রায় ১০ হাজার আহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত এক সপ্তাহে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৯৪ জন নিহত হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম সতর্ক করে বলেছেন, সেখানে ‘মানবিক বিপর্যয়’ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্রাম্পের অবস্থান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে ইরানে স্থলসেনা পাঠানো হতে পারে, যদিও তিনি দাবি করেছেন যুদ্ধ কার্যত জয়ের পথে।

সমাধানের পথ এখনো অস্পষ্ট

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো স্পষ্ট পথ এখনো নেই। যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তারা বলছেন, সংঘাত অন্তত এক মাস বা তার বেশি সময় চলতে পারে।

এদিকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ‘কখনোই হওয়া উচিত ছিল না’ এবং বিশ্বকে ‘জঙ্গলের আইনে’ ফিরে যাওয়া উচিত নয়।