ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে বা তেহরানের হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ কমাতে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাহায্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৩ মে) চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, আমি মনে করি না ইরান বিষয়ে আমাদের কারও সাহায্য দরকার। শান্তিপূর্ণভাবে হোক বা অন্যভাবে, আমরা জিতবই।
তিনি আরও বলেন, ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে, তারা হয় সঠিক কাজটি করবে, নয়তো আমরা কাজটি শেষ করব।
এদিকে, এক মাসেরও বেশি সময় ধরে নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থানের এখনও কোনো অগ্রগতি হয়নি।
এর আগে মঙ্গলবার (১২ মে) ট্রাম্প জানায়, গত মাসে যুক্তরাষ্ট্র ও চীনের জ্যেষ্ঠ কর্মকর্তারা একমত হয়েছেন যে, ওই অঞ্চলের সামুদ্রিক পথে চলাচলের ওপর কোনো দেশ টোল আরোপ করতে পারবে না। চীনের পক্ষ থেকেও এ বক্তব্য অস্বীকার করা হয়নি।
খবর -রয়টার্স