ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ মজিদ খাদেমি নিহত হয়েছেন।
ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোরের দিকে 'আমেরিকান-জায়নবাদী শত্রুর' একটি 'সন্ত্রাসী হামলায়' খাদেমি প্রাণ হারান। তবে এই ঘটনার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
তথ্যসূত্র: আল জাজিরা