আন্তর্জাতিক

ইসরায়েলে বেন গুরিয়ন বিমানবন্দরসহ কয়েকটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের রাষ্ট্রীয় টিভি

নিজস্ব প্রতিবেদক

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ রবিবার ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। খবর বিবিসির।

এ ছাড়া অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সাহায্যকারী ঘাঁটি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র।

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন জানায়, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।