আন্তর্জাতিক

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে প্রেসিডেন্ট ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৩ মে) প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান চীনের রাজধানী বেইজিংয়ে অবতরণ করে। এর ফলে দীর্ঘ ৯ বছর পর চীন সফরে গেলেন তিনি।

সফরের দ্বিতীয় দিনে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের রাষ্ট্রপ্রধান ট্রাম্প-শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে, বৈঠকে হরমুজ প্রণালি খুলে দিতে চীনের মাধ্যমে ইরানকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র।

এছাড়াও নজরে থাকবে তাইওয়ান ও বাণিজ্য ইস্যু। বৈঠক পরবর্তী বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শন করবেন ট্রাম্প-শি। পরবর্তীতে দুই নেতা রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।