আন্তর্জাতিক

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ ‘উন্মুক্ত থাকবে না’: ইরানের স্পিকার

নিজস্ব প্রতিবেদক

ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ 'উন্মুক্ত থাকবে না'। 

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ এবং এর নিয়মকানুন কেমন হবে, তা 'যুদ্ধের ময়দানেই নির্ধারিত হবে, কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টে নয়'।

তিনি এক্সে লেখেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল 'নির্ধারিত রুট' অনুযায়ী এবং 'আরআরজিসির অনুমোদন' সাপেক্ষে পরিচালিত হবে। 

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে ইরান। কিন্তু তার এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে তেহরান।

তারা জানিয়েছে, ইউরেনিয়াম হস্তান্তরের কোনো প্রতিশ্রুতি কাউকে দেওয়া হয়নি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই আল জাজিরাকে এ কথা জানান।