রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. রিয়াদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এসআরইউ-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের পর রিয়াদকে আদালতে পাঠানো হয়েছে।