অপরাধ

ক্যান্টনমেন্ট থানা যুবলীগের এক কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে মোঃ হৃদয় আহমেদ ওরফে কালা (১৯) নামে যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ক্যান্টনমেন্ট থানার পুলিশের একটি দল কুর্মিটোলা হাসপাতালের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হৃদয় আহমেদ ক্যান্টনমেন্ট থানা যুবলীগের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।