অপরাধ

৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতদের নাম- ১। মিনা আক্তার (৩৫) ও ২। মোঃ খায়রুল ইসলাম (২২)।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ০৮:৫০ ঘটিকায় সিটিটিসি’র কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মিনা আক্তার ও খায়রুল ইসলামকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মিনা আক্তার তার সহযোগী খায়রুল ইসলামের মাধ্যমে ব্রাহ্মনবাড়িয়া, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।