যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রিফাত (২০) ২। মোঃ আলী (৪৬) ৩। মোঃ হারুন অর রশিদ স্বপন (৩২) ৪। মোঃ রবিউল (২২) ৫। মোঃ জাকির হোসেন মামুন (৪২) ৬। শান্ত ওরফে পারভেজ আলী (২৫) ৭। মোঃ সুজন (২১) ৮। মোখলেছ মিয়া (৩২) ৯। মোঃ হায়দার (২২) ১০। মোঃ আয়াফ (২১) ১১। মোঃ আকাশ (২৪) ১২। মোঃ আমির হোসেন (২০) ১৩। খায়রুল (২০) ১৪। দিল মোহাম্মদ মুসা (২৯) ১৫। মোঃ রায়হান (১৯) ও ১৬। মোঃ ফয়সাল (১৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।