অপরাধ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৬ (ছাব্বিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ২৬ (ছাব্বিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, পল্টন, কলাবাগান, যাত্রাবাড়ী, কদমতলী ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে গুলশান থানা একজন, সূত্রাপুর থানা চারজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা তিনজন, পল্টন থানা পাঁচজন, কলাবাগান থানা একজন, যাত্রাবাড়ী সাতজন, কদমতলী থানা তিনজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেফতার করেছে।

গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) গুলশান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ ইব্রাহিম (২০)।

অপরদিকে সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) সূত্রাপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। রাব্বি হাসান (১৮) ২। মাসুম ইফাদ (১৮) ৩। মুন শিকদার (১৮) ও ৪। সাগর দে (২৪)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। কবির হোসেন ওরফে হুমায়ুন কবির ওরফে হুমা (৫৩)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) খিলগাঁও থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। ফজলে রাব্বী প্রকাশ নিরব (১৯) ২। মোঃ সাইদুল ইসলাম (১৯) ও ৩। মোঃ মাহতিন ইসলাম শাকিল (২৩)।

পল্টন থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) পল্টন থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বিল্লাল হোসেন (২৮) ২। মোঃ রকি মিয়া (৩৫) ৩। মোঃ ইয়াছিন মিয়া (২২) ৪। মোহাম্মদ আলী (২৪) ও ৫। মোঃ ইসমাইল হোসেন (৩২)।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সেলিম ওরফে রহিম (৪৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে গ্রেফতার করে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। গোলাম রাব্বী (১৯) ২। নাসির খান ওরফে নাসির (৩২) ৩। মোঃ সাজ্জাদ (২৫) ৪। মোঃ জালাল (৪১) ৫। মোঃ হাসান আলী ওরফে আলম (৩৫) ৬। মোঃ রানা প্রধান (৩০) ও ৭। রেনু বেগম (৩৯)।

কদমতলী থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) কদমতলী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ অভি (২৬) ২। মোঃ সালেহ আহাম্মেদ ফয়সাল (৩৫) ও ৩। মোঃ রনি (২৪)।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। হাসিব (২৬)।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।