অপরাধ

উত্তরা পশ্চিম থানা কর্তৃক ১৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বদিউজ্জামান ওরফে কাজীম উদ্দিন (৩০) ২। মোঃ তানজিল (১৯) ৩। মনিরুল ইসলাম (৪২) ৪। মোঃ জাহাঙ্গীর কবির সাদী (৪১) ৫। মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী (৪৩) ৬। মোঃ সুমন ইসলাম ওরফে রোবেল (২৬) ৭। মো. মোস্তাকিন (২৫) ৮। পোটলা বাবু (২৫) ৯। মোঃ শাওন (১৯) ১০। মোঃ বাহার (২৫) ১১। মোঃ সজীব (২০) ১২। মোঃ আরিফ (২০) ১৩। মোঃ সাইদুল (২০)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।