হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাসুম (২৩) ২। মোঃ শুভ (২০) ৩। মোঃ মাহমুদুল হাসান (১৮) ৪। মোঃ রাব্বি (২০) ৫। মোঃ কিবরিয়া (১৯) ৬। মোঃ মোস্তাক (২২) ৭। মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম (৩০) ৮। মোঃ জাহিদ (৬১) ৯। আব্দুল কাদের (৫৯) ১০। মোঃ রাকিব হোসেন (৩০) ১১। মোঃ জনি (২৬) ১২। মোঃ রাসেল (৩৬) ১৩। কামরান সরকার এ্যানি (২৫) ১৪। তাসভীর রহমান (১৯) ১৫। মোঃ ফারুক হোসেন (৩২) ১৬। মোঃ রিফাত (১৯) ১৭। তন্ময় ওরফে রিয়াজ (২২) ১৮। মোঃ দেলোয়ার হোসেন (৫১) ১৯। মোঃ তুষার (১৮) ২০। আবির (২০) ২১। মোঃ রিফাত মোল্লা (২০) ২২। সাব্বির হোসাইন (২০) ২৩। মোঃ শাকিল (২৩) ২৪। মোঃ লিটন (৪৫) ২৫। মোঃ ফারুক (৩০) ২৬। মোঃ সজীব (২১) ২৭। মোঃ শাহিন হোসেন (৩০) ২৮। মোঃ রাশেদ (২৫) ২৯। সাব্বির (২৩) ৩০। মোঃ ওমর ফারুক ওরফে মামুন (৪৯) ৩১। দেবাযিশ বিশ্বাস (২৩) ৩২। মোঃ তৌফিকুজ্জামান পলাশ (২৬) ৩৩। মোহাম্মদ আলী (৫৫) ৩৪। মোঃ রাব্বি (১৯) ৩৫। মোঃ সেলিম (৩৫) ৩৬ ৷ মোঃ রাব্বি (২১) ৩৭। মেহেদী হাসান রনি (২১) ৩৮। মোঃ ইয়াসিন হোসেন রাহাত (২৪) ৩৯। শুভ হাওলাদার (২৫) ৪০। মোঃ চন্দন (২৫) ৪১। আব্দুর রহমান (২২) ৪২। আব্দুল্লাহ (২৩) ও ৪৩। মোঃ শাহজাহান (৪৫)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।