রাজধানীর উত্তরা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ওমর ছানি (২৭)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর রাত ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল ৭ নম্বর সেক্টরে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক তথ্যের বরাতে পুলিশ জানায়, গ্রেফতার ওমর ছানি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।