গত তিনদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩০৮৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ সহ মোট ১০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮ টি বাস, ১১টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৯৮ টি সিএনজি ও ২৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৪০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ৪ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৬৬ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮ টি বাস, ২৯ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ৮৩ টি মোটরসাইকেলসহ মোট ২৭৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৫ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬ টি বাস, ৫ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১১২ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯ টি বাস, ২১ টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮৯ টি সিএনজি ও ২৭৮ টি মোটরসাইকেলসহ মোট ৬০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫০ টি বাস, ১৬ টি ট্রাক, ৫৪ টি কাভার্ডভ্যান, ১০১ টি সিএনজি ও ৪৭৫ টি মোটরসাইকেলসহ মোট ৮৬৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯০২ টি গাড়ি ডাম্পিং ও ৪১০ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।