রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ কামাল প্রধান (৪৩)।
মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খিলগাঁও থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিত জানতে পারে খিলগাঁও থানাধীন মেরাদিয়া নয়াপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয় ।
খিলগাঁও থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ কামাল প্রধান পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ভাসমান থেকে খিলগাঁও থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।