অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৭২৪ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭২৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭১৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২৬টি, লালবাগে ১৭১টি, মতিঝিলে ২৬১টি এবং ওয়ারী বিভাগে ৪৪৮টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৪টি, মিরপুরে ৫১৩টি, উত্তরা বিভাগে ৪১৬টি এবং গুলশান বিভাগে ৫৪৫টি মামলা হয়েছে।

বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৫৪৫টি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। আর সর্বনিম্ন ১২৬টি মামলা হয়েছে ট্রাফিক-রমনা বিভাগে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা মহানগরীতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।