রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম মো. সুমন চৌধুরী (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সুমন চৌধুরী সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।