অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১ হাজার ৪৬৬ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। 

বুধবার ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সব মামলা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৯টি ট্রাক, একটি কাভার্ডভ্যান,  ১৫ টি  সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান,  ১০০টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ১৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজিসহ মোট ১৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি পিকআপ, ৮৯টি ব্যাটারি চালিত রিক্সা ও ৫টি মোটরসাইকেলসহ মোট ৯৫ টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ৮টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৮২ টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৯৯টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৩৪৩টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।