অপরাধ

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হারুন মিয়া (২৫) ২। মোঃ সাইফুল ইসলাম (৩৬) ৩। মোঃ হানিফ (২৬) ৪। মোঃ হিরা মিয়া (১৯) ৫। মোঃ আশিক মিয়া (২৪) ৬। মোঃ মোবারক (২১) ৭। মোঃ রাজা (১৮) ৮। তোফাজ্জল হোসেন (২০) ৯। মোঃ রিফাত (১৮) ১০। মোঃ মহসীন (১৮) ১১। আনন্দ চন্দ্র সরকার (১৮) ১২। মোঃ রিয়াজুল ইসলাম (৩২) ১৩। মোঃ আতশ (৪২) ১৪। জমির উদ্দিন (৪০) ১৫। মোঃ আশরাফুল আলম (৪৩) ও ১৬। মোঃ সুমন (৩৬)।

সিটিটিসি ও ভাটারা থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ০৭:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।