অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৯০ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৭৯০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১৬২টি সিএনজি ও ২০৫টি মোটরসাইকেলসহ মোট ৪৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ২৮টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৫টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজিসহ ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি, ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৬টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৪টি গাড়ি ডাম্পিং ও ১৪০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।