জাতীয়

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল।

বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১২টার দিকে এ বৈঠক শুরু হয়।

মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে আরও রয়েছেন- দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ। সিইসি সঙ্গে বৈঠকে রয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দ্বিপাক্ষিক এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।