খুব অল্পদিনের মধ্যে তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত তালিকা উপস্থান করা হবে। পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান যারা চাকরি নিয়েছেন শিগগিরই তাদেরও তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে এসব কথা জানান তিনি।
আহমদ আযম খান বলেন, প্রকৃত যাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল এবং ভাতা বন্ধ করে দেয়া হয়েছিল, তারা আবেদন করলে যাচাইবাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ১৭ বছরে বঞ্চনার শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেয়া হবে।