জাতীয়

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় কয়েক দেশের সঙ্গে আলোচনা চলছে :পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি নিয়ে এখন পর্যন্ত কোনো সংকট নেই, তবুও ভবিষ্যত পরিস্থিতি মোকাবেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

শামা ওবায়েদ আরও জানান, সৌদি আরবসহ কয়েকটি দেশ থেকে জ্বালানি আমদানি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের সাথে জ্বালানি আমদানির বিষয়ে কথা হচ্ছে।

এরইমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত থেকে জ্বালানি আমদানি শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এসব বিষয় নিয়েও কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে ঢাকা।