জাতীয়

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ড. আহসান এইচ মনসুর-কে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে অপসারণের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বিষয়টি শুনেছেন, তবে এ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানেন না।

তিনি পদত্যাগ করেছেন নাকি অপসারণ করা হয়েছে—এ প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলেন, “আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর দায়িত্বে নেই।”

মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছন।

মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আরইএইচএবি), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সাথে কাজ করেন।