জাতীয়

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ মার্চ) সকালে সরকারি দলের সংসদীয় সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

এরপর বিকেল ৩টায় প্রায় ১৩ দিন পর আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। এ অধিবেশনকে সামনে রেখে সরকারি এবং বিরোধী দলীয় এমপিরা পৃথক পৃথক বৈঠকে বসেন।

সরকারি দলের বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এ ব্যাপারে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন সাপেক্ষে সবকিছু হবে।