জাতীয়

মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মজলুম জালিম হয়ে যাচ্ছে এবং ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হয়ে উঠছে। রোববার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষোভের।’

তিনি আরও বলেন, ‘যারা জুলুমকে ইনসাফ দিয়ে প্রতিস্থাপন না করে, সহিংসতার নতুন মাত্রা সৃষ্টি করছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজ ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।’

তিনি সব ধরনের জুলুম বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘তাসাউফপন্থী, ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর কোনো প্রকার অত্যাচার যেন না করা হয়।’