জাতীয়

ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরা নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

ইরান থেকে প্রথম দফায় কয়েকজন বাংলাদেশি আগামী সপ্তাহে দেশে ফিরে আসতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউএনবি জানিয়েছে, রবিবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরান-ইসরায়েলের সংঘর্ষের কারণে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিভাবে তাদের আনা হবে, সেটাও নির্ধারণ করা হচ্ছে।

এর আগে, সোমবার (১৬ জুন) ইরানে বসবাসকারী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে তাদের স্বজনদের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় স্থাপন করা হটলাইনে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

হটলাইন নাম্বারগুলোর হোয়াটসঅ্যাপে যে কেউ যোগাযোগ করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন:
১. +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
২। +৯৮৯১২২০৬৫৭৪৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন:
+৮৮০১৭১২০১২৮৪৭