রাজনীতি

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করবো -নাহিদ ইসলাম

'জাতীয় নারীশক্তি'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে 'জাতীয় নারীশক্তি'। রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আহ্বায়ক পদে রয়েছেন মনিরা শারমিন ও সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি'র আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, 'সারা দেশের জুলাইয়ের যে সব নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করবো। জাতীয় নারীশক্তি আবারও তাদের সামনে নিয়ে আসবে৷ জুলাই পরবর্তী সময়ে নারীরা কেন সম্মুখভাগ থেকে সরে গিয়েছে, এটা নিয়ে নানা প্রশ্ন আছে। এটার দায় আমাদেরও। এখনও যারা রাজনীতিতে আছে তারা এতটা সাইবার বুলিংয়ের স্বীকার হয়েছে যে, তারা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে বলে জানান নাহিদ ইসলাম। বলেন, বৈষম্যহীন নারী অধিকার মর্যাদা আদায়ে কাজ করবে সংগঠনটি।

এসময় চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ।