সংসদে প্রথম অধিবেশন শুরু হওয়ার আগে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি অপসারিত না হলে সকল সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় দ্রুতই বিএনপির নির্বাচিত সংসদদের সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানান আসিফ।
এসময় নবগঠিত সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটিকে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে অভিযোগ করা হয়, বিএনপি সরকার জুলাই সনদ রিটের স্থগিত চেয়ে জনগণ এবং আদালতকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপি সরকার বাধ্য দাবি করে দ্রুতই সকল সংসদকে সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের মাধ্যমে জনগণকে আদালতের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে।
তিনি বলেন, জাতীয় সনদের আইনের ভিত্তিতেই নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবং জনগণ সংস্কারের পক্ষে হ্যাঁ ভোটকে জয়ী করেছে।
তুষার বলেন, ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য সংস্কার বাস্তবায়ন না করার লক্ষ্য করা যাচ্ছে। আদালত এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী যদি কেউ কাজ না করতে চায় তাহলে তার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে।