রাজনীতি

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল মারা গেছেন।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তিনি অসুস্থ হলে শ্রীবরদী হাসাপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। 

পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধ্যরাতে ময়মনসিংহ চায়না ব্রীজে এলাকায়  তিনি মৃত্যু বরণ করেন। 

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নুরুজ্জামান মারা যান। তিনি জামায়াতের শেরপুর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন।