ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা
প্রকাশিত

নতুন উচ্চতায় উঠেছে খেলাপি ঋণের অংক। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। যা বিতরণকৃত মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে, খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

গত সেপ্টেম্বর শেষে মোট শ্রেণীকৃত ঋণের অংক ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা গেল জুন শেষে ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বৃদ্ধির হার ১ দশমিক ৩৩ শতাংশ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রভিশন ঘাটতির পরিমাণ ৩ লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকা।

আর সংরক্ষিত প্রভিশনের অংক ১ লাখ ৩০ হাজার ৩৬৬ কোটি টাকা। এ সময় ঋণের সুদ স্থগিত করা হয়েছে ৯৮ হাজার ৩৪৩ কোটি টাকা। সেপ্টেম্বর পর্যন্ত মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com