আন্তর্জাতিক নির্মাণ প্রদর্শনীতে 'ইকো-ফ্লো' নিয়ে নবায়নযোগ্য শক্তির বার্তা এসিআই রিনিউয়েবল এনার্জি'র

আন্তর্জাতিক নির্মাণ প্রদর্শনীতে 'ইকো-ফ্লো' নিয়ে  নবায়নযোগ্য শক্তির বার্তা এসিআই রিনিউয়েবল এনার্জি'র
প্রকাশিত

নবায়নযোগ্য শক্তি ও টেকসই নির্মাণ প্রযুক্তিকে সামনে রেখে আন্তর্জাতিক নির্মাণ প্রদর্শনী ‘সেভর সেফকন-বিল্ডএক্স ২০২৬’- এ অংশ নিয়েছে এসিআই লিমিটেড-এর ‘ইকো-ফ্লো’.

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা- তে আয়োজিত এই প্রদর্শনীতে ‘ইকো-ফ্লো’ তাদের বিভিন্ন পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী সমাধান তুলে ধরছে। এর মধ্যে সৌরশক্তিভিত্তিক প্রযুক্তি, পোর্টেবল পাওয়ার সলিউশন এবং স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।

প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নবায়নযোগ্য শক্তির বিকল্প এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে ‘ইকো-ফ্লো’ টেকসই ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান প্রদানের মাধ্যমে ব্যক্তি ও শিল্পখাতে নতুন সম্ভাবনা তৈরি করছে।

তারা আরও বলেন, শহর ও শিল্পখাতে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি জরুরি। ‘ইকো-ফ্লো’ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী সমাধান নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

‘ইকো-ফ্লো’ এর রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর, ‘শারন’ বলেন, এসিআই একটি সুপরিচিত বাংলাদেশী কোম্পানি, যাদের বিস্তৃত নেটওয়ার্ক আমাদের বিক্রয়োত্তর সেবাগুলো পরিচালিত করবে।

 ইকো-ফ্লো একটি বড় শক্তিশালী পাওয়ার ব্যাংকের মতো যা আপনি বহন করে বাসার যে কোনো প্রান্তে সেট করতে পারবেন। ভবিষ্যতে আমরা ‘হাইব্রিড হোম সোলার পাওয়ার সিস্টেম’ এর মতো আরো অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশের মানুষের জন্য আনতে যাচ্ছি।

তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়ে নির্মাণ সামগ্রী, স্টিল ও স্ট্রাকচারাল প্রযুক্তি, গ্রিন বিল্ডিং ম্যাটেরিয়াল এবং স্মার্ট অবকাঠামো সমাধান প্রদর্শন করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন নির্মাণ খাতে টেকসই প্রযুক্তির প্রসার, জ্ঞান বিনিময় এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com